Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

র‍্যাব সদস্যকে কুপিয়ে আসামি ছিনতাই

admin

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৪ | ১১:৩৭ পূর্বাহ্ণ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৪ | ১১:৩৮ পূর্বাহ্ণ

ফলো করুন-
র‍্যাব সদস্যকে কুপিয়ে আসামি ছিনতাই

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:
নরসিংদীতে মাদকবিরোধী অভিযানের সময় র‍্যাবের এক সদস্যকে কুপিয়ে জখম করে ইউনুস আলী (৪০) নামের এক আসামিকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নের সোনাকান্দী এলাকায় এ ঘটনা ঘটে।

Manual3 Ad Code

নরসিংদীর সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। আহত ওই র‍্যাব সদস্যের নাম ইমরান হোসেন (৩৫)।

Manual8 Ad Code

স্থানীয় থানা পুলিশের একটি সূত্র বলছে, ঢাকার উত্তরাস্থ র‍্যাব-১ ও নরসিংদীর র‍্যাব-১১ এর একটি যৌথ দল মাদকবিরোধী অভিযানে নিলক্ষা ইউনিয়নের সোনাকান্দী এলাকায় যায়। অভিযানে স্থানীয় মাদক-কারবারি ইউনুস আলীকে আটক করা হয়। তাকে নিয়ে আসার সময় তার আত্মীয়-স্বজনরা র‍্যাব সদস্যদের ওপর হামলা চালায়। একপর্যায়ে তাকে র‍্যাবের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়।

র‍্যাব সদস্য (কনস্টেবল) ইমরান হোসেন হামলাকারীদের ধারালো অস্ত্রের কোপে মাথায় ও হাতে আঘাতপ্রাপ্ত হন। তাকে নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় পাঠানো হয়েছে।

Manual5 Ad Code

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সামসুল আরেফিন বলেন, র‌্যাবের মাদকবিরোধী অভিযানে আসামি ধরে নিয়ে আসার সময় তাদের ওপর হামলা হয়েছে। এতে তিন র্যাব সদস্য আহত হয়েছেন। ইতোমধ্যে র‌্যাব, পুলিশ ও গোয়েন্দা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শেয়ার করুন