Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় আহত ৭

admin

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৪ | ১২:৪৩ অপরাহ্ণ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৪ | ১২:৪৩ অপরাহ্ণ

ফলো করুন-
জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় আহত ৭

Manual4 Ad Code

জৈন্তাপুর প্রতিনিধি:
জৈন্তাপুর উপজেলাধীন সিলেট তামাবিল মহাসড়কের বিভিন্ন এলাকায় পৃথক ৩ টি সড়ক দুর্ঘটনায় অন্তত ৭ জন আহত হয়েছেন।

বুধবার (১৪ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৮ টা থেকে ৯ টায় মধ্যে এসব ঘটনা ঘটে।

Manual6 Ad Code

 

জানাগেছে, জৈন্তাপুর উপজেলার বাঘের সড়ক চিনি বোঝাই ডিআই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দোকানে প্রবেশ করে, এতে দুই জন আহত হন।
গ্ররুত্বর আহতরা হলেন গোয়াইনঘাট উপজেলার পূর্ব আলীরগাও নয়ামাটি গ্রামের মৃত মাসুক উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (৩০) এবং একই ইউনিয়নের লামাকুটা পাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে আলী আমজাদ (৩২)।

 

অপরদিকে চিকনাগুল সিলেট গ্যাস ফিল্ড সংলগ্ন এলাকায় সম্মুখে দাড়িয়ে থাকা ডিআই পিক-আপের সাথে সিলেট গামী মোটরসাইকেল ধাক্কা দিলে ঘটনা স্থলে দুই ভাই বোন আহত হন।

 

Manual8 Ad Code

আহতরা হলেন উপজেলার চিকনাগুল ইউনিয়নের কহাইগড় গ্রামের আজির উদ্দিনের ছেলে মারুফ আহমেদ (২২) তাসনিমা বেগম (২৩)।

জৈন্তিয়া গেইট ঘাটেরচটি আইসক্রিম ফ্যাক্টরি সামনে সিলেট গামী মোটরসাইকেল এক পথচারী কে ধাক্কা দিলে ঘটনাস্থলে ৩ জন গুরুত্ব আহত হন। আহতরা হলেন চিকনাগুল ইউনিয়নের ঘাটেরচটি গ্রামের আব্দুল মালিক (৬০) মোটরসাইকেল আরোহী আরমান আহমদ (২৩) ইউসুফ আহমেদ (২২)।

Manual1 Ad Code

আহতরা সবাই সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Manual8 Ad Code

শেয়ার করুন