Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

খুবির ২ ছাত্রকে মারধরের প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

admin

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৪ | ০১:১৯ অপরাহ্ণ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৪ | ০১:১৯ অপরাহ্ণ

ফলো করুন-
খুবির ২ ছাত্রকে মারধরের প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

Manual3 Ad Code

খুলনা প্রতিনিধি:
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) দুইজন ছাত্রকে মারধরের প্রতিবাদে খুলনার জিরো পয়েন্ট এলাকা অবরোধ করেছে শিক্ষার্থীরা। রোববার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।

Manual4 Ad Code

এতে খুলনা-সাতক্ষীরা মহাসড়ক এবং খুলনা মংলা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের চারপাশে প্রায় শতাধিক যানবাহন আটকা পড়ে। হামলাকারীদের শাস্তি প্রদানের আশ্বাসে বেলা ১২টায় অবরোধ প্রত্যাহার করে শিক্ষার্থীরা। এরপর খুলনা-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়ক ও খুলনা মংলা মহাসড়কে পুনরায় যানবাহন চলাচল শুরু হয়।

খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র এবং পুলিশ সূত্রে জানা যায়, খুবির বাংলা বিভাগের-১৯ ব্যাচের ছাত্র লাবণ্য সরদার নব্য তার মা ও বোনকে নিয়ে পাইকগাছা থেকে খুলনা আগামী নামক বাসে ওঠেন। বাসের মধ্যে জায়গা সংকুলন না হওয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নব্যর সঙ্গে হেলপার ও সুপারভাইজারের কথা কাটাকাটি হয়। নব্য ফোনে বিষয়টি তার বন্ধুদের জানায়। নব্যর বন্ধু খুবির বাংলা বিভাগের আসিফ নগরীর জিরো পয়েন্টে এসে বাসের চালক ও হেলপারদের কাছে বিষয়টি জানতে চাইলে বাস শ্রমিকরা একত্রিত হয়ে ছাত্রদের ওপর হামলা চালায়। এ খবর ছড়িয়ে পড়লে খুবির ছাত্ররা জিরো পয়েন্ট এলাকা অবরোধ করে। আহত ২ ছাত্রকে খুবির হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual3 Ad Code

খবর পেয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (এসি) আবু নাসের আল আমিন, খুবির ছাত্র বিষয়ক পরিচালক মোহাম্মদ রকিবুল হাসান সিদ্দিকী, খুলনা জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও খুলনার ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন বিপ্লব জিরো পয়েন্টে এসে ছাত্রদেরকে জানান, তারা হামলাকারী বাস শ্রমিকদের গ্রেপ্তার করেছে। তাদেরকে আইনের আওতায় আনা হবে। এরপর দুপুর ১২টার দিকে ছাত্ররা অবরোধ প্রত্যাহর করে নেয়। হামলাকারীদের গ্রেপ্তারের খবর দেওয়ার পর ছাত্ররা অবরোধ তুলে নেয়। এই ঘটনায় মামলা হবে বলেও জানান তিনি।

Manual6 Ad Code

শেয়ার করুন