Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মোটরসাইকেলে যাচ্ছিলেন স্বামী-স্ত্রী, ট্রাকচাপায় স্ত্রী নিহত

admin

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৪ | ১১:৪২ পূর্বাহ্ণ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৪ | ১১:৪২ পূর্বাহ্ণ

ফলো করুন-
মোটরসাইকেলে যাচ্ছিলেন স্বামী-স্ত্রী, ট্রাকচাপায় স্ত্রী নিহত

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
রাজধানীর সবুজবাগের মানিকদিয়া ক্লাব মোড়ে মোটরসাইকেলে করে যাওয়ার সময় ট্রাকচাপায় জেরিন তাসনিম (২৫) নামে এক নারী নিহত হয়েছেন। এই ঘটনায় তার স্বামী মোটরসাইকেল চালক ফখরুল আহসান আহত হয়েছেন।

Manual7 Ad Code

সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসা জেরিন তাসনিমকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বামী ফখরুল আহসান বলেন, আমরা যাত্রাবাড়ী কাঠেরপুল এলাকায় থাকি। আমি ধানমন্ডির একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করি এবং আমার স্ত্রী গুলশানের এসকিউ গ্রুপে মার্চেন্ডাইজার হিসেবে চাকরি করতেন। মোটরসাইকেল নিয়ে আমরা সবুজবাগ মানিকদিয়া ক্লাবের মোড় এলাকায় আসলে বালিতে মোটরসাইকেল স্লিপ করলে দুজনেই পড়ে যাই।

তিনি জানান, পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক আমার স্ত্রীকে চাপা দেয়। আহত অবস্থায় আমরা দুজনই হাসপাতালে আসলে চিকিৎসক আমার স্ত্রীকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় ঘাতক ট্রাক চালক ও ট্রাকটিকে আটক করেছে পুলিশ।

Manual7 Ad Code

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি যাত্রাবাড়ী থানাকে জানিয়েছি। এই ঘটনায় নিহতের স্বামী ও আহত হয়েছেন। তবে চিকিৎসক জানিয়েছেন তিনি শঙ্কামুক্ত আছেন।

Manual8 Ad Code

শেয়ার করুন