Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরাইলি সেনাবাহিনীর ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, যে বার্তা দিলেন নেতানিয়াহু

admin

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৪ | ১২:১২ অপরাহ্ণ | আপডেট: ২২ এপ্রিল ২০২৪ | ১২:১২ অপরাহ্ণ

ফলো করুন-
ইসরাইলি সেনাবাহিনীর ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, যে বার্তা দিলেন নেতানিয়াহু

Manual7 Ad Code

নিউজ ডেস্ক :
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার দেশের সেনাবাহিনীর ওপর যেকোনো নিষেধাজ্ঞা প্রত্যাখ্যানের প্রতিশ্রুতি দিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র ইসরাইলি সেনাবাহিনীর একটি ইউনিটের ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে- এমন খবর প্রকাশিত হওয়ার পর তিনি এমন প্রতিক্রিয়া ব্যক্ত করলেন।

রোববার নেতানিয়াহু বলেন, ‘সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা দেয়া হলে এর বিরুদ্ধে সর্বোচ্চ শক্তি দিয়ে আমি লড়াই করব।’

সম্প্রতি এক্সিয়স নিউজের প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে মানবাধিকার লঙ্ঘন করায় ইসরাইলি সেনাবাহিনীর ‘নেতজাহ ইহুদা ব্যাটালিয়নের’ ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র।

Manual4 Ad Code

অধিকৃত পশ্চিম তীরে মানবতাবিরোধী অপরাধের দায়ে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীকে মার্কিন সামরিক সহায়তা কমিয়ে দেয়া হতে পারে, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আপনি তাদের বিরুদ্ধে যা প্রত্যাশা করছেন তা সামনের দিনে দেখতে পারবেন।’ ইসরাইলের প্রধান মিত্র ওয়াশিংটন এর আগে কখনো ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীকে সামরিক সহায়তা বন্ধ রাখার কথা বলেনি।

Manual1 Ad Code

এদিকে, ইসরাইলি সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, নেজজাহ ইয়াহুদা বাহিনী আন্তর্জাতিক আইন অনুসরণ করেই কাজ করছে। ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের এ ধরনের সিদ্ধান্ত তুলে নেয়া উচিত। কারণ, বিশ্ব এই দুই দেশের মধ্যে সম্পর্ক আগের তুলনায় আরও ঘনিষ্ঠভাবে দেখছে।

Manual8 Ad Code

 

Manual2 Ad Code

শেয়ার করুন