Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ওসমানীনগরে সাজা প্রাপ্ত আসামি ডেমরা থেকে গ্রেফতার

admin

প্রকাশ: ১২ জুন ২০২৪ | ০৭:৪০ অপরাহ্ণ | আপডেট: ১২ জুন ২০২৪ | ০৭:৪০ অপরাহ্ণ

ফলো করুন-
ওসমানীনগরে সাজা প্রাপ্ত আসামি ডেমরা থেকে গ্রেফতার

Manual8 Ad Code

ওসমানীনগর প্রতিনিধি:
সিলেটের ওসমানীনগর থানা পুলিশের অভিযানে ৬টি সিআর সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি আশরাফ আলী (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত আশরাফ আলী উপজেলার, মন্ডলকাপন পশ্চিম মোহাম্মদপুর গ্রামের মৃত ইসহাক আলীর ছেলে। মঙ্গলবার রাতে ঢাকার ডেমরা থানার ডগার বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Manual3 Ad Code

পুলিশ সূত্রে জানা গেছে, বিভিন্ন অপরাধে ৬টি সিআর মামলায় অভিযুক্ত আশরাফ আলী দীর্ঘদিন থেকে পলাতক ছিল। তথ্য প্রযুক্তির সহায়তায় ওসমানীনগর থানার এসআই সুবিনয় বৈদ্য এবং এএসআই সোনা মিয়া সঙ্গীয় ফোর্সসহ ঢাকার ডেমরা থানার ডগার বাজার এলাকা থেকে আশরাফকে গ্রেফতার করা হয়।

Manual2 Ad Code

অভিযান পরিচালনাকারী ওসমানীনগর থানার এস.আই সবিনয় বৈদ্য বলেন, গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় ৬টি মামলার সাজাপ্রাপ্ত আসামী আশরাফ আলীকে গ্রেফতার করতে সক্ষম হই। মঙ্গলবার গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Manual3 Ad Code

শেয়ার করুন