Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার সিলেটে অভিনব কায়দায় চোরাই চিনি পাচারকালে আটক ২

admin

প্রকাশ: ১৫ জুন ২০২৪ | ০১:৩৮ অপরাহ্ণ | আপডেট: ১৫ জুন ২০২৪ | ০১:৩৮ অপরাহ্ণ

ফলো করুন-
এবার সিলেটে অভিনব কায়দায় চোরাই চিনি পাচারকালে আটক ২

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
এবার সিলেট মহনগর এলাকা থেকে অভিনব কায়দায় পাচারকালে ২০০ বস্তা চোরাই চিনি জব্দসহ দুই চোরাকারবারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৪ জুন) বেলা ১২টার দিকে জেলার হরিপুর এলাকায় অভিযান চালিয়ে জব্দ ও আটক করে শাহপরাণ (রহ.) থানা পুলিশ।

আটককৃতরা হলেন, ট্রাকের চালক রাজশাহী জেলার বেলা পুকুরিয়া এলাকার দুরুল হুদার ছেলে মো. সালাউদ্দিন (২৮) ও চালকের সহযোগী একই জেলার বহরমপুর এলাকার মৃত আফাজ উদ্দিনের ছেলে মো. মহাশিন (২৪)।

মহানগর পুলিশের মিডিয়া কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সিলেট শহরের দিকে আসা একটি ট্রাককে থামানোর জন্য পুলিশ সিগন্যাল দিলে ট্রাকটি সিগন্যাল অমান্য করে দ্রুতবেগে পালানোর চেষ্টা করে। এসময় ট্রাকটির পিছু ধাওয়া করে ট্রাকসহ এর ভিতর থাকা ওই দুইজনকে আটক করে তাদের শরীর ও গাড়ি তল্লাশী করা হয়। এসময় তাদের হোফাজত হতে একটি হলুদ ও নীল রঙ্গের ট্রাক জব্দ করা হয়; যার রেজি. নম্বর ঢাকা মেট্রো-ট-২২-৭৫৬৯, চেচিস নং- MAT3950 2012R20428, ইঞ্জিন নং- B591451081H63724260।

Manual3 Ad Code

এর মধ্যে থাকা পাথরের ৩ ইঞ্চি স্তরের নিচ থেকে ত্রিপাল দিয়ে মোড়ানো কথিত ভারতীয় ২০০ বস্তা চিনিও জব্দ করা হয়। প্রত্যেক বস্তার গায়ে ইংরেজিতে WHITE CRYSTAL SUGAR OF ORIGIN INDIA, DOUBLE SULPHI TATION, SHRI DUTT INDIA PRIVATE LIMITEDসহ আরো অনেক ইংরেজি শব্দ লেখা আছে।

Manual4 Ad Code

পুলিশ জানায়, প্রতি বস্তার ওজন আনুমানিক ৪৯ কেজি করে নয় হাজার আটশত কেজি ভারতীয় চোরাই চিনি রয়েছে; যার আনুমানিক বাজার মূল্য এগারো লাখ ছিয়াত্তর হাজার টাকা।

Manual3 Ad Code

এ ঘটনায় শাহপরাণ (রহ.) থানায় মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম।

Manual6 Ad Code

শেয়ার করুন