Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণ সুরমায় হোটেল থেকে ২ নারী আটক

admin

প্রকাশ: ২৪ জুন ২০২৪ | ০৩:৩৫ অপরাহ্ণ | আপডেট: ২৪ জুন ২০২৪ | ০৩:৩৫ অপরাহ্ণ

ফলো করুন-
দক্ষিণ সুরমায় হোটেল থেকে ২ নারী আটক

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন কদমতলী এলাকার হোটেল সাগর রেষ্টহাউজ থেকে ২ নারীকে আটক করেছে পুলিশ।

গত শনিবার (২২ জুন) রাত ৮টার দিকে অভিযান পরিচালনা করে তাদের আটক করে দক্ষিণ সুরমা থানা পুলিশ।

Manual6 Ad Code

আটককৃতরা হলেন, লামাকাজি এলাকার সেলিম মিয়া মেয়ে মোছা রোকসেনা আক্তার (২৪) ও মানিকগঞ্জের হরিরামপুর থানার শাহ আলমের মেয়ে মোছা: রুপা বেগম (২৫)।

Manual5 Ad Code

তাদের বিরুদ্ধে এস. এম. পি এ্যাক্ট-৭৭ ধারা মোতাবেক প্রসিকিউশন দাখিলপূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Manual8 Ad Code

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্ত মোহাম্মদ সাইফুল ইসলাম।

শেয়ার করুন