Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকার ঘোষণা বাইডেনের

admin

প্রকাশ: ০৪ জুলাই ২০২৪ | ০১:৩৯ অপরাহ্ণ | আপডেট: ০৪ জুলাই ২০২৪ | ০১:৩৯ অপরাহ্ণ

ফলো করুন-
শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকার ঘোষণা বাইডেনের

Manual4 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক:
বয়সের কারণে দুর্বলতা নিয়ে বিতর্কের জন্য ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তার পর থেকে আলোচনা চলছিল শেষ পর্যন্ত ভোটের মাঠে বাইডেনের থাকা না থাকা নিয়ে।

Manual3 Ad Code

বিভিন্ন মাধ্যম থেকেও পরামর্শ দেওয়া হয়েছিল বাইডেনকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য। এরমাঝেই কোথায় যাচ্ছেন না- বলে জিনিয়ে দিলেন বাইডেন।

বৃহস্পতিবার (৪ জুলাই) ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সব চাপ উপেক্ষা করে নির্বাচনি লড়াইয়ে ‘শেষ পর্যন্ত’ থাকার প্রতিশ্রুতি দিয়েছেন বাইডেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ে থাকার প্রতিশ্রুতি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার তার প্রচারণা কর্মীদের সাথে ফোন কলে কথা বলেছেন এবং ডেমোক্র্যাটিক আইনপ্রণেতা ও গভর্নরদের সাথে বৈঠক করেছেন।

চলতি বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। চার বছর আগের মতো এবারের নির্বাচনেরও প্রেসিডেন্ট জো বাইডেনের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Manual8 Ad Code

আসন্ন এই নির্বাচনকে সামনে রেখে গত সপ্তাহে বিতর্কে অংশ নিয়েছিলেন এই দুই প্রার্থী। পররাষ্ট্রনীতি, অর্থনীতি, সীমান্ত ইস্যু, সামাজিক নিরাপত্তা, চাইল্ড কেয়ার, কংগ্রেস ভবনে হামলার ঘটনা এবং গর্ভপাতসহ বিভিন্ন ইস্যুতে তারা কথা বলেন এবং সেই বিতর্কে বাইডেনের পারফরম্যান্স ছিল অত্যন্ত দুর্বল।

Manual7 Ad Code

মূলত গত সপ্তাহের সেই বিতর্কের পর থেকে বাইডেনকে নিয়ে যুক্তরাষ্ট্রে ব্যাপক সমালোচনা শুরু হয়। অনেকেই বলছেন, ৮০ বছরের বেশি বয়সি বাইডেনের এবার আর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা উচিত নয়।

বাইডেনের এই ফোনকল সম্পর্কে অবগত দুটি সূত্র জানিয়েছে, মার্কিন এই প্রেসিডেন্ট তার প্রচার দলের উদ্বিগ্ন সদস্যদের সাথে ফোনে কথা বলেন এবং তাদের বলেন- তিনি (নির্বাচনি দৌড় ছেড়ে) কোথাও যাচ্ছেন না।

Manual1 Ad Code

শেয়ার করুন