Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে ফের আসলো ট্রাকভর্তি ভারতীয় চিনি বড় চালান

admin

প্রকাশ: ০৯ জুলাই ২০২৪ | ০৫:৪৩ অপরাহ্ণ | আপডেট: ০৯ জুলাই ২০২৪ | ০৫:৪৩ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে ফের আসলো ট্রাকভর্তি ভারতীয় চিনি বড় চালান

Manual6 Ad Code

স্টাফ রিপের্টার:
সিলেটে ফের ট্রাকভর্তি ভারতীয় চিনির একটি বড় চালান আটক করেছে সিলেট মহানগর পুলিশ। দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানার দক্ষিণ নৈকাই এলাকা থেকে ২০ লাখ টাকার চিনির চালানটি আটক করা হয়। এসময় এক চোরাকারবারী আটক হয়েছে।

আটক সাহেল মোল্লা (৪৫) সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার বাসিন্দা বলে জানিয়েছেন পুলিশ।

Manual1 Ad Code

আজ মঙ্গলবার (৯ জুলাই) সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত সহকারী কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গত সোমবার ভোররাতে মোগলাবাজার থানার দক্ষিণ নৈকাই এলাকা থেকে ভারতীয় চোরাই চিনি ভর্তি একটি ট্রাক আটক করা হয়। এসময় ট্রাক থেকে ৩৩৪ বস্তা চিনি জব্দ করা হয়। জব্দকৃত চিনির বাজার মূল্য প্রায় ২০ লাখ ৪ হাজার টাকা।

Manual7 Ad Code

সাইফুল ইসলাম জানান, আটক চোরাকারবারীদের বিরুদ্ধে মোগলাবাজার থানায় মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Manual2 Ad Code

প্রসঙ্গত, গেল কয়েক মাস ধরে প্রতিদিনই সিলেটে ভারতীয় চোরাই চিনির চালান আটক করছে পুলিশ। এতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতার নাম সামনে আসছে। ইতোমধ্যে গ্রেফতারও হয়েছেন কয়েকজন।

শেয়ার করুন