Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ র‍্যাবের জালে চারজন

admin

প্রকাশ: ০১ আগস্ট ২০২৪ | ০৫:২২ অপরাহ্ণ | আপডেট: ০১ আগস্ট ২০২৪ | ০৫:২২ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ র‍্যাবের জালে চারজন

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটে বিপুল পরিমাণ মা দ ক দ্র ব্য স হ র‍্যাবের জালে চারজন সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়ার কয়েকটি স্থানে অভিযান চালিয়ে ১০৪৯ বোতল ফেনসিডিল, ৭৭৮৫ পিস ইয়াবা ও ১৪২ বোতল বিদেশি মদসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯।

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল জানান, তাদের একটি টিম বৃহস্পতিবার (১ আগস্ট) ভোর আনুমানিক ৬টার দিকে সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় অভিযান পরিচালনা করে ৮৪৯ বোতল ফেনসিডিলসহ মো. কামাল আহমেদ (৪২) নামে একজনকে আটক করে। কামাল কানাইঘাট উপজেলার বাসিন্দা।

Manual1 Ad Code

একই দিন আরেকটি অভিযানে র‍্যাব-৯ এর একটি টিম অভিযান চালিয়ে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থেকে ১৪২ বোতল বিদেশি মদ উদ্ধার করতে সক্ষম হয়।

Manual5 Ad Code

এর আগের দিন (৩১ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে র‍্যাব-৯ এর একটি টিম সিলেট জেলার ওসমানীনগর থেকে ৭ হাজার ৭৮৫ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করে। তারা দুজন হলেন- যশোর জেলার শার্শা থানার মো. জিয়ারুল ইসলাম (৪৬) মো. রহিম বাদশা (৪৫)।

Manual7 Ad Code

এছাড়া অপর আরেকটি অভিযানে র‍্যাব-৯ (সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া)-এর একটি টিম ৩১ জুলাই ভোররাত পৌনে ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে ২০০ বোতল ফেনসিডিলসহ ১ জনকে আটক করে। গ্রেফতারকৃত রতন কাজী (৪২) ওই এলাকার বাসিন্দা।
পরে আটকদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে র‍্যাব।

শেয়ার করুন