Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কমলগঞ্জে এক গৃহবধুর রহস্য জনক মৃত্যু

admin

প্রকাশ: ০১ আগস্ট ২০২৪ | ০৫:২৯ অপরাহ্ণ | আপডেট: ০১ আগস্ট ২০২৪ | ০৫:২৯ অপরাহ্ণ

ফলো করুন-
কমলগঞ্জে এক গৃহবধুর রহস্য জনক মৃত্যু

Manual8 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। স্বামী রশিদ মিয়া গলায় চেইন দিয়ে তাকে নির্মমভাবে হত্যা করেছেন বলে অভিযোগ তুলেছেন বাবা।

বুধবার দুপুরে উপজেলার পতনঊষার ইউনিয়নের টিলাগড় গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

Manual5 Ad Code

তবে পুলিশ পোস্ট ময়না তদন্তের রিপোর্টের পর পদক্ষেপ নেয়া হবে।

Manual5 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, টিলাগড় গ্রামের বিতর্কিত বাড়িতে রশিদ মিয়ার স্ত্রী মুন্নি বেগম (২৪) নিহত হয়েছে। নিহত মুন্নি বেগমের দুই সন্তান রয়েছে। মৃত্যুর পর তাঁর গলায় কালো দাগ রয়েছে।

Manual6 Ad Code

তবে এ ঘটনায় মুন্নি বেগমের পিতা আব্দুল গফুর ও চাচা জুনাব আলী বলেন, রশিদ মিয়া মুন্নি বেগমকে নানা সময়ে নির্যাতন করতো। নির্যাতন করে গলায় চেইন পেছিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছে তার স্বামী।

Manual3 Ad Code

এ ঘটনায় থানায় হত্যার অভিযোগ দিলেও পুলিশ কিভাবে অভিযোগ নিয়েছে আমাদের জানা নেই। লাশ নিয়ে আমরা ব্যস্ততায় আছি। এ ঘটনায় নিহত মুন্নি বেগমের স্বামী রশিদ মিয়া পলাতক রয়েছে বলে জানা যায়।

অভিযোগ বিষয়ে রশিদ মিয়ার ফুফু আছমা বেগম বলেন, মুন্নির শরীরে রক্ত শূন্যতা রয়েছে। এ কারণেও তার মৃত্যু হতে পারে। দেড় মাস আগে মুন্নি বেগমের সিজারে একটা সন্তান জন্মগ্রহন করে। তবে কি কারণে মৃত্যু হয়েছে তার প্রকৃত কারন বুঝা যায়নি।

এই বিষয় পতনঊষার ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য সিরাজ খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের গলায় আঘাতের চিহ্ন দেখা যায়। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

কমলগঞ্জ থানার ওসি সাইফুল আলম বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। রির্পোট না আসা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। ময়না তদন্তের রিপোর্ট আসার পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

শেয়ার করুন