Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

admin

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৪ | ০১:২২ অপরাহ্ণ | আপডেট: ১৮ আগস্ট ২০২৪ | ০১:২২ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ট্রেন-ট্রাকের সংঘর্ষে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। শনিবার রাত ২টার সময় শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের সামনের রেলক্রসিং এ দুর্ঘটনা ঘটে৷ দুর্ঘটনার সময় সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর উপবন এক্সপ্রেসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়।

Manual8 Ad Code

এসময় রেলক্রসিং এ দায়িত্বরত গেটম্যান সেখানে উপস্থিত ছিলেন না এবং রেলক্রসিংয়ের গেট না ফেলার কারণে দুর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

Manual5 Ad Code

এদিকে সংঘর্ষের পরপরই সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

Manual7 Ad Code

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন বলেন, উপবন এক্সপ্রেসের সঙ্গে ট্রাকের সংঘর্ষের পর রেল যোগাযোগ বন্ধ আছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটিকে রেললাইন থেকে সরিয়ে তারপর রেল যোগাযোগ স্বাভাবিক করা হবে।

দুর্ঘটনার কারণে ঢাকা থেকে সিলেটগামী আন্তনগর উপবন এক্সপ্রেস সাতগাঁও রেলওয়ে স্টেশনে আটকা পড়েছে।

শেয়ার করুন