Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারে যারা অপসারণ হলেন

admin

প্রকাশ: ২০ আগস্ট ২০২৪ | ০৪:০১ অপরাহ্ণ | আপডেট: ২০ আগস্ট ২০২৪ | ০৪:০১ অপরাহ্ণ

ফলো করুন-
মৌলভীবাজারে যারা অপসারণ হলেন

Manual1 Ad Code

মৌলভীবাজার সংবাদদাতা:
সারা দেশের ন্যায় মৌলভীবাজার জেলায়ও অপসারণ হলেন জেলা পরিষদ চেয়ারম্যান, ৭জন উপজেলা চেয়ারম্যান ও ৫জন পৌর মেয়র।

Manual7 Ad Code

অন্তবর্তীকালীন সরকারের আদেশে অপসারণকৃতরা হলেন, মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান।

Manual8 Ad Code

সাত উপজেলা পরিষদ চেয়ারম্যানরা হলেন- মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কামাল হোসেন, রাজনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান খাঁন, শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানু লাল রায়, কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমতিয়াজ হোসেন বুলবুল, কুলাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক খাঁন সাহেদ, জুড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি ও বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান আজির উদ্দিন।

Manual5 Ad Code

পাঁচ পৌর মেয়ররা হলেন- মৌলভীবাজার পৌরসভার মেয়র আলহাজ্ব ফজলুর রহমান, শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মহসীন মিয়া মধু, কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমদ, কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন ও বড়লেখা পৌরসভার মেয়র আবু ইমাম কামরান চৌধুরী।

এদিকে জেলার ৭টি উপজেলা পরিষদে চেয়ারম্যান অপসারণের পর ওইসব উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাগণকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে বলে জানা গেছে।

শেয়ার করুন