Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ থেকে ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল করবে

admin

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৪ | ১২:৫২ অপরাহ্ণ | আপডেট: ২৪ আগস্ট ২০২৪ | ১২:৫২ অপরাহ্ণ

ফলো করুন-
আজ থেকে ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল করবে

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ রেলওয়ে ঘোষণা দিয়েছে, সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় ঢাকা-সিলেট-ঢাকা রুটে ট্রেন চলাচল করবে। আজ শনিবার থেকে এ পথের যাত্রীরা ট্রেনে ভ্রমণ করতে পারবেন।

Manual8 Ad Code

শুক্রবার মধ্যরাতে সংবাদমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ে পরিচালক (জনসংযোগ) মো. নাহিদ হাসান খাঁন।

Manual2 Ad Code

তিনি বলেন, ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে আজ শনিবার বেলা ১১টা ১৫ মিনিটে জয়ন্তিকা এক্সপ্রেস প্রথম ছেড়ে যাবে। এছাড়া, কালনী এক্সপ্রেস (৭৭৩), উপবন এক্সপ্রেস (৭৩৯/৭৪০) এবং ১০ নং সুরমা মেইল পরিচালনা করা হবে। রাত থেকেই ওই পথের ট্রেনগুলোর টিকিট অনলাইনে পাওয়া যাচ্ছে।

এর আগে ২১ আগস্ট অতিরিক্ত বৃষ্টিপাত ও খোয়াই নদীর পানি বৃদ্ধি পাওয়ায় শায়েস্তাগঞ্জ-লস্করপুর সেকশনের ২৬০/৯ থেকে ২৬১/১ কিলোমিটার পর্যন্ত ৯৮ নম্বর রেল সেতুর গার্ডার সমান পানি হওয়ায় ট্রেন চলাচল ঝুঁকিপূর্ণ মনে করে বন্ধ রাখা হয়।

Manual3 Ad Code

শেয়ার করুন