Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে আসল র‌্যাবের হাতে ভূয়া র‌্যাব আটক

admin

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৪ | ০৫:৫১ অপরাহ্ণ | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৪ | ০৫:৫১ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে আসল র‌্যাবের হাতে ভূয়া র‌্যাব আটক

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটে র‌্যাব পরিচয়দানকারী দুই প্রতারককে আটক করেছে র‌্যাব-৯ এর একটি দল। বুধবার দিবাগত রাত ৮টার দিকে মহানগরের মেজরটিলা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। বৃহস্পতিবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Manual1 Ad Code

আটককৃতরা হলো- সিলেটের শাহপরাণ থানাধীন মেজরটিলা পশ্চিমভাগের মৃত আবুল কালামের ছেলে নাদিম আহমদ (২০) ও বহর আবাসিক এলাকার এরশাদ মিয়ার ছেলে সাব্বির মিয়া (২১)।

Manual3 Ad Code

স্থানীয়রা জানান, ওই দুই যুবক র‌্যাব পরিচয়ে অনেক দিন ধরে প্রতারণা করে আসছিল। বুধবার রাতে মেজরটিলার এক ব্যক্তির কাছে চাঁদা দাবি করে ওই চক্র। ওই চক্রের ৮-১০ জন সদস্য নিজেদেরকে র‌্যাব পরিচয় দিয়ে ওই ব্যক্তির বাসায় গিয়ে চাঁদা দাবি ভীতি সঞ্চার করে। এসময় স্থানীয় লোকজন নাদিম ও সাব্বিরকে আটক করে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীকে খবর দেয়। পরে র‌্যাব ওই দুই প্রতারককে আটক করে নিয়ে যায়।

শাহপরাণ থানার পরিদর্শক (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য জানান, আটক দুইজনের বিরুদ্ধে র‌্যাব বাদি হয়ে মামলা দায়ের করেছে।

Manual4 Ad Code

শেয়ার করুন