Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট সীমান্তে বিজিবি’র হাতে আটক ওবায়দুলসহ তিনজন কারাগারে

admin

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৪ | ০৬:১৪ অপরাহ্ণ | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৪ | ০৬:১৪ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেট সীমান্তে বিজিবি’র হাতে আটক ওবায়দুলসহ তিনজন কারাগারে

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় মো. ওবায়দুল হক (৩৩) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। এসময় তাকে সযোগিতাকারী স্থানীয় দুজনকেও আটক করা হয়।

Manual3 Ad Code

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতে উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের বড়গ্রাম সীমান্ত থেকে তাকে তাদের আটক করে বিজিবি। পরে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকালে আদালতের নির্দেশে এ তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে।

Manual4 Ad Code

আটকদের মধ্যে ওবায়দুল হক চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার নাঙ্গলমোড়া গ্রামের সৈদুল হকের ছেলে। আর তাকে সহায়তাকারী দুজন হলেন- উপজেলার ভালুকমারা গ্রামের মো. নুরুল হকের ছেলে মো. আজমল (১৮) ও একই গ্রামের আব্দুল্লাহ হাফিজের ছেলে রিয়াজ উদ্দিন (১৯)।

Manual6 Ad Code

শুক্রবার কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন কানাইঘার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র লোভাছড়া বিওপি’র একটি টিম বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে অভিযান চালিয়ে লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের বড়গ্রাম সীমান্ত থেকে এ তিনজনকে গ্রেফতার করে। পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, ভারতের একটি হোটেলে চাকরির জন্য ওবায়দুল হক অবৈধভাবে ভারতে যেতে চাচ্ছিলেন। এ বিষয়ে স্থানীয় আজমল ও রিয়াজ উদ্দিন তাকে সহায়তা করতে সেখানে ছিলেন।

শেয়ার করুন