Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার শাবিপ্রবি ছাত্রলীগের সভাপতি গ্রেফতার

admin

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৪ | ০১:৩২ অপরাহ্ণ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৪ | ০১:৩২ অপরাহ্ণ

ফলো করুন-
এবার শাবিপ্রবি ছাত্রলীগের সভাপতি গ্রেফতার

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
এবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমানকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার বেলা ১টার দিকে ময়মনসিংহ জেলার ভালুকা থানা এলাকায় র‌্যাব-৯ ও র‌্যাব-১৪ যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করে।

Manual3 Ad Code

খলিলুর রহমান নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার শিবপুর গ্রামের মো. আবদুল আউয়ালের ছেলে।

র‌্যাব জানিয়েছে, শাবিপ্রবি ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমানের বিরুদ্ধে সিলেট কোতোয়ালী থানায় দণ্ডবিধির ১৪৩/ ১৪৭/ ১৪৮/ ৩২৪/ ৩০৭/ ৩০২/৩৪ ধারায় মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে সিলেট কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মশিহুর রহমান সোহেল।

এর আগে শাবিপ্রবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজিবুর রহমান সজিবকে নরসিংদী থেকে গ্রেফতার করেছিল।

Manual8 Ad Code

জানা গেছে, আওয়ামী লীগ সরকারবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় ১৯ জুলাই সিলেট মহানগরের বন্দরবাজার এলাকায় বিএনপির মিছিল চলাকালে পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশের গুলিতে সাংবাদিক এ টি এম তুরাবের মৃত্যুর ঘটনায় দায়েরকৃত হত্যা মামলার আসামি শাবি ছাত্রলীগ সভাপতি খলিলুর রহমান। এছাড়া আন্দোলনের সময় শাবি এলাকায় পুলিশের ধাওয়ায় পানিতে পড়ে মারা যাওয়া বিশ্ববিদ্যালয়টির ছাত্র রুদ্র সেন হত্যা মামলায়ও আসামি তিনি। এ দুটি ছাড়াও আন্দোলনের সময়

Manual5 Ad Code

সিলেটে আরও কয়েকটি সহিংস ঘটনার অন্যতম আসামি খলিল।

Manual4 Ad Code

এসব মামলার সকল পলাতক আসামিকে ধরতে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রেখেছে র‍‍্যাব-৯।

শেয়ার করুন