Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেল বিয়ানীবাজারের রফিয়া

admin

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৪ | ০৫:১২ অপরাহ্ণ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৪ | ০৫:১২ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেল বিয়ানীবাজারের রফিয়া

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটে প্রাইভেটকারের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। গত শনিবার (২৮ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জ এমসি একাডেমির পাশে এ দুর্ঘটনা ঘটে।

Manual6 Ad Code

নিহত রফিয়া বেগম (৬০) বিয়ানীবাজার উপজেলার ছরিয়া গ্রামের মজির উদ্দিনের স্ত্রী।

Manual4 Ad Code

স্থানীয় সূত্র জানায়, বড় মেয়ে তানজিনা আক্তারের বাসা থেকে ছোট মেয়ে হেলেন বেগমের বাসায় যাওয়ার জন্য তিনি সড়ক পার হচ্ছিলেন। এসময় একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। কারের ধাক্কায় রফিয়া বেগম গুরুতর আহত হলে তাকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

Manual7 Ad Code

প্রাইভেটকারের ধাক্কায় নারী নিহতের সত্যতা নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ থানার ওসি মীর মো. আব্দুন নাসের।

শেয়ার করুন