Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে প্রাণ গেল পুলিশের

admin

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৪ | ১১:২৮ পূর্বাহ্ণ | আপডেট: ০৫ অক্টোবর ২০২৪ | ১১:২৮ পূর্বাহ্ণ

ফলো করুন-
সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে প্রাণ গেল পুলিশের

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে পিকআপ ও মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সিলেট অঞ্চলের কর্মরত এসআই কাজী আতিকুর রহমানের (৩৬)।

Manual7 Ad Code

শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের সালুটিকর এলাকায় এ ঘটনা ঘটেছে।

Manual7 Ad Code

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

Manual8 Ad Code

জানা যায়, অফিসিয়াল কাজে আতিকুর রহমান মোটরসাইকেলযোগে গোয়াইনঘাট থানায় গিয়েছিলেন। ফেরার পথে সালুটিকর এলাকায় বেপরোয়া গতির একটি পিকআপের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান আতিকুর রহমান। এসময় তার সঙ্গে থাকা এক পুলিশ সদস্য আহত হয়েছেন।

সাইফুল ইসলাম জানান- লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর পিকআপ চালক পালিয়ে গেছেন। তবে পিকআপটি জব্দ করা হয়েছে।

শেয়ার করুন