Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্তে বিজিবির অভিযানে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

admin

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪ | ০৪:৩৩ অপরাহ্ণ | আপডেট: ০৮ অক্টোবর ২০২৪ | ০৪:৩৩ অপরাহ্ণ

ফলো করুন-
সীমান্তে বিজিবির অভিযানে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

Manual4 Ad Code

গোয়াইনঘাট সংবাদদাতা:
সিলেটের গোয়াইনঘাট সীমান্তে বিজিবি প্রায় দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে। গতকাল সোমবার বিজিবির সিলেট ব্যাটালিয়ন অভিযান চালিয়ে এসব জব্দ করে। আজ মঙ্গলবার সকালে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান এ তথ্য জানিয়েছেন।

Manual4 Ad Code

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি বিওপি, প্রতাপপুর বিওপি, সংগ্রাম বিওপিসহ সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালানো হয়। এ সময় ভারতীয় ৭৯৬টি শাড়ি, ১৯টি গরু, পোস্তদানা ১২০ কেজি, জিরা ৩৩৭ কেজি, মদ ১৮৬ বোতল, বিয়ার ১০ বোতল, মাহিন্দ্রা একটি এবং ২ হাজার ১৩৩ কেজি রসুনসহ অন্যান্য মালামাল জব্দ করা হয়।

Manual6 Ad Code

বিজিবির সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, জব্দ মালামাল স্থানীয় কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন