Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

জামিনের পর প্রথম হাজিরাতেই অনুপস্থিত এম এ মান্নান, যা জানা গেল

admin

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৪ | ১১:২৬ পূর্বাহ্ণ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ | ১১:২৬ পূর্বাহ্ণ

ফলো করুন-
জামিনের পর প্রথম হাজিরাতেই অনুপস্থিত এম এ মান্নান, যা জানা গেল

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
জামিনের পর প্রথম হাজিরাতেই আদালতে উপস্থিত হননি সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। অসুস্থতাজনিত কারণে তিনি আদালতে উপস্থিত হতে পারেননি বলে সময় আবেদন করেন তার আইনজীবী। সোমবার (২১ অক্টোবর) দুপুরে এমন তথ্য নিশ্চিত করেছেন মামলার বাদীপক্ষের আইনজীবী আব্দুল হক।

Manual5 Ad Code

এ বিষয়ে জানতে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি খুব অসুস্থ। বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছি। আমার আইনজীবী আইনি প্রক্রিয়া মেনে আদালতে অসুস্থতার জন্য সময়ে চেয়েছে। আদালত সময় মঞ্জুর করেছেন। ডাক্তার বলেছেন বিশ্রামে থাকার জন্য তাই আমি আদালতে হাজির হইনি।

Manual8 Ad Code

তবে মামলার বাদীপক্ষের আইনজীবী আব্দুল হক বলেন, সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান অসুস্থ নন। তিনি অসুস্থতার নাটক করে জামিন নিয়েছেন। এমনকি জামিনের পর তিনি নিজে হেঁটে বাড়িতে প্রবেশ করেছেন, এমনটাও আমরা দেখেছি। আমরা আদালতকে বলেছি এসব কথা। আজকেও তিনি অসুস্থতা দেখিয়ে আদালতে হাজির হতে পারবেন না বলে আবেদন করেছেন। আদালত তার আবেদন মঞ্জুর করেছেন।

প্রসঙ্গত, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ২ সেপ্টেম্বর সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানসহ ৯৯ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে আদালতে মামলা দায়ের করেন আহত জহিরের ভাই। ওই মামলায় ১৯ সেপ্টেম্বর রাতে যৌথ বাহিনীর অভিযানে শান্তিগঞ্জের হিজল খরচ বাড়ি থেকে সাবেক এই মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়। পরে এম এ মান্নানের মুক্তির দাবিতে শিক্ষার্থীরা শান্তিগঞ্জে বিক্ষোভ ও সড়ক অবরোধ করলেও সুনামগঞ্জে বিএনপির নেতা-কর্মীরা তার শাস্তির দাবিতে পাল্টা বিক্ষোভ করেন। গ্রেপ্তারের পর প্রায় ১৯ দিন কারাবাসের পর গত ৯ অক্টোবর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হেমায়েত উদ্দিন বয়স ও অসুস্থতা বিবেচনায় তার জামিন আবেদন মঞ্জুর করেন।

Manual1 Ad Code

শেয়ার করুন