Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্তে আদিবাসীদের গুলিতে বাংলাদেশি নিহত

admin

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৪ | ০১:০৯ অপরাহ্ণ | আপডেট: ০৭ নভেম্বর ২০২৪ | ০১:০৯ অপরাহ্ণ

ফলো করুন-
সীমান্তে আদিবাসীদের গুলিতে বাংলাদেশি নিহত

Manual3 Ad Code

জৈন্তাপুর সংবাদদাতা:
সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তে ভারতীয় খাসিয়া আদিবাসীদের ছোড়া গুলিতে জমির আহমদ নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বুধবার বিকালে বাংলাদেশ-ভারত সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার নং-১২৮৬-১২৮৭ টিপরাখলা-ঘিলাতৈল এলাকার মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে।

Manual3 Ad Code

নিহত জমির আহমদ জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের ঘিলাতৈল গ্রামের আব্দুল মন্নানের ছেলে।

Manual1 Ad Code

এলাকাবাসী জানান, সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় খাসিয়াদের ছোড়া ছিটাগুলিতে আহত হন তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, গুলিতে নিহতের সংবাদ পেয়ে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে লাশের সুরতহালসহ আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। কী কারণে ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

Manual2 Ad Code

শেয়ার করুন