Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে ছাত্র আন্দোলনে গুলি করা ‘শুটার’ আনসার সহযোগিসহ গ্রেফতার

admin

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৪ | ০১:১৪ অপরাহ্ণ | আপডেট: ০৭ নভেম্বর ২০২৪ | ০১:১৪ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে ছাত্র আন্দোলনে গুলি করা ‘শুটার’ আনসার সহযোগিসহ গ্রেফতার

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর গুলি করা শুটার আনসার ও তার সহযোগীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বুধবার (৬ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে সিলেটের ওসমানীনগর থানার বড় হাজিরপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

Manual5 Ad Code

গ্রেফতাররা হলেন- সিলেট মহানগর এলাকার সৈয়দপুর মেজরটিলার উনাই মিয়ার ছেলে আনসার আহম্মদ রাহুল ওরফে শুটার আনসার (৩০) ও মেজরটিলার ইসলামপুর কলোনির আলমগীর হোসেনের ছেলে নাঈম (৩২)।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব ৯-এর মিডিয়া অফিসার (সিনিয়র এএসপি) মশিহুর রহমান সোহেল। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি অভিযানিক দল বুধবার দুপুর আড়াইটার দিকে ওসমানীনগর উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের বড় হাজিপুর গ্রামের মোস্তফা মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে সহিংসতা (সিলেট শাহপরাণ থানার এফআইআর নং-১৫/২১২) মামলা রয়েছে। ছাত্র-জনতার আন্দোলনে এই দুইজন গুলিবর্ষণ করেছেন। এসব অভিযোগে গত ২৮ আগস্ট দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি এ দুজন।

Manual2 Ad Code

গ্রেফতারের পর আনসার ও নাঈমকে শাহপরাণ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া এ মামলার পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রেখেছে র‌্যাব-৯।

Manual3 Ad Code

শেয়ার করুন