Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটের দুই মেডিকেল কলেজ থেকে বঙ্গবন্ধু ও শেখ হাসিনা বাদ

admin

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪ | ১০:৪০ পূর্বাহ্ণ | আপডেট: ২০ নভেম্বর ২০২৪ | ১০:৪০ পূর্বাহ্ণ

ফলো করুন-
সিলেটের দুই মেডিকেল কলেজ থেকে বঙ্গবন্ধু ও শেখ হাসিনা বাদ

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট বিভাগের দুই মেডিকেল কলেজের নাম পরিবর্তন করা হয়েছে। একটি থেকে ‘বঙ্গবন্ধু’ ও অন্যটি থেকে ‘শেখ হাসিনা’র নাম বাদ দেওয়া হয়েছে।

Manual2 Ad Code

সোমবার স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যান বিভাগের সচিব ড. মো. সারোয়ার বারী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মেডিকেল কলেজ দুটির নাম পরিবর্তন করা হয়।

Manual6 Ad Code

প্রজ্ঞাপনে সুনামগঞ্জের ‘বঙ্গবন্ধু মেডিকেল কলেজ, সুনামগঞ্জ’ এর নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়েছে
‘সুনামগঞ্জ মেডিকেল কলেজ’।

আর হবিগঞ্জের ‘শেখ হাসিনা মেডিকেল কলেজ, হবিগঞ্জ’ এর নাম থেকে শেখ হাসিনার নাম বাদ দিয়ে নতুন নামকরণ করা হয়েছে ‘হবিগঞ্জ মেডিকেল কলেজ’।প্রজ্ঞাপনে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়।

উল্লেখ্য, ২০১৮ সালের ৪ নভেম্বর একনেকে সভায় বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ও হাসপাতাল, সুনামগঞ্জ নামে প্রায় ১১শ ৭ কোটি ৮৭ হাজার টাকা ব্যয়ে প্রকল্পটির অনুমোদন করে তৎকালীন আওয়ামী লীগ সরকার।

Manual3 Ad Code

সুনামগঞ্জ সদর উপজেলার কাঠইর মৌজায় সুনামগঞ্জ সিলেট আঞ্চলিক মহাসড়ক ঘেষে মদনপুর দিরাই সড়কের উভয়পাশে ৩৫ একর জমিতে মেডিকেল কলেজের বাস্তবায়ন করা হয়। গেল বছর মেডিকেল কলেজের একাডেমিক ভবন উদ্বোধন করা হয়। ইতোমধ্যে এই প্রকল্পের প্রায় ৭০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে।

Manual6 Ad Code

শেয়ার করুন