Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

চার দিনের সফরে শুক্রবার ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধি দল

admin

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪ | ০১:১৫ অপরাহ্ণ | আপডেট: ২১ নভেম্বর ২০২৪ | ০১:১৫ অপরাহ্ণ

ফলো করুন-
চার দিনের সফরে শুক্রবার ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধি দল

Manual3 Ad Code

নিউজ ডেস্ক:
চার দিনের সফরে ঢাকায় আসছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিদি দল। আগামীকাল শুক্রবার তারা ঢাকায় আসবেন। প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের গণতন্ত্র, মানবাধিকার ও শ্রমবিষয়ক ব্যুরোর আন্তর্জাতিক শ্রমবিষয়ক বিশেষ প্রতিনিধি ক্যালি ফে রডরিগেজ এবং তার সঙ্গে প্রতিনিধিদলে রয়েছেন যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব লেবার বিভাগের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সবিষয়ক ডেপুটি আন্ডার সেক্রেটারি থিয়া লি।

Manual8 Ad Code

ওয়াশিংটন স্থানীয় সময় বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে রডরিগেজ ও লি’র ঢাকা সফরের তথ্য জানানো হয়েছে।

Manual6 Ad Code

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, মার্কিন সরকারের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল ২২-২৫ নভেম্বর বাংলাদেশ সফর করবে। বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিস্থাপকতা, স্থিতিশীলতা, প্রবৃদ্ধি, অর্থপূর্ণ এবং মানসম্পন্ন চাকরির বিষয়ে প্রতিনিধিদলের এই সফর হবে।

Manual4 Ad Code

ঢাকা সফরকালে মার্কিন প্রতিনিধিদলটি অন্তর্বর্তী সরকারের কর্মকর্তা, বেসরকারি খাতের পোশাক উৎপাদনকারী এবং শ্রমিক ইউনিয়ন স্টেকহোল্ডারদের সঙ্গে সাক্ষাৎ করবে। প্রতিনিধিদলটি তৈরি পোশাক খাতে বিনিয়োগ করা আমেরিকান কোম্পানির প্রতিনিধি এবং বৈশ্বিক শ্রম বিশেষজ্ঞদের সঙ্গে বাংলাদেশের অর্থনীতি, গণতন্ত্র এবং শ্রমিকদের কীভাবে সর্বোত্তমভাবে সহায়তা করা যায়, সে বিষয়ে আলোচনা করবেন।

শেয়ার করুন