Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট মহানগর ছাত্র শিবিরের তরুণ লেখক সমাবেশ অনুষ্ঠিত

admin

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৪ | ১২:১৫ অপরাহ্ণ | আপডেট: ২৩ নভেম্বর ২০২৪ | ১২:১৫ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেট মহানগর ছাত্র শিবিরের তরুণ লেখক সমাবেশ অনুষ্ঠিত

Manual5 Ad Code

সংবাদ বিজ্ঞপ্তি:
সিলেট মহানগর ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে ‘তরুন লেখক সমাবেশ-২৪’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্যে সংসদ (কেমুসাস) এ সমাবেশের আয়োজন করা হয়। এতে অর্ধশতাধিক তরুণ লেখক অংশগ্রহণ করেন।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শরিফ মাহমুদের সভাপতিত্বে ও মহানগর শাখার সাহিত্য সম্পাদক আ ফ ম সারওয়ারের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী সিলেট মহানগরের সহকারী সেক্রেটারি, বিশিষ্ট লেখক ও সাহিত্যিক মো. জাহেদুর রহমান চৌধুরী।

Manual2 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছড়াকার ও বিশিষ্ট প্রকাশক কামরুল আলম, মুসলিম সার্কেল অফ কানাডা এর চিফ জুলকারনাইন চৌধুরী, ছাত্রশিবির সিলেট মহানগর সেক্রেটারি শাহীন আহমদ, বিশিষ্ট লেখক ও সাহিত্যিক সাইফুল্লাহ মোহাম্মদ তোফায়েল, মহানগর প্রচার ও মিডিয়া সম্পাদক নাঈম হোসাইন।

Manual7 Ad Code

আয়োজনে অতিথিবৃন্দ ও নবীন লেখকদের ছাত্রশিবির সিলেট মহানগরের পক্ষ থেকে উপহার প্রদান করা হয়।

Manual8 Ad Code

শেয়ার করুন