Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট সীমান্তে মানব পাচার কারীসহ ভারতীয় নারী আটক

admin

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪ | ১২:৪৪ অপরাহ্ণ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪ | ১২:৪৪ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেট সীমান্তে মানব পাচার কারীসহ ভারতীয় নারী আটক

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট সীমান্তে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে বাংলাদেশি মানবপাচারকারী ও ভারতীয় এক নারীকে আটক করা হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুর সীমন্ত এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৮ ব্যাটালিয়নের একটি টিম ও সংশ্লিষ্ট থানাপুলিশ তাদের আটক করে।

আটকরা হলেন- রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার বহরসাধুখালী গ্রামের নেপাল বিশ্বাসের ছেলে মানবপাচারকারী মুকুল বিশ্বাস (৩৩) ও ভারতের নদিয়াও ওয়েস্টবেঙ্গলের কাইখালি (হরিতলা- হান্সখালি) এলাকার মোকান্দা মন্ডলের স্ত্রী শান্তি রাণী মৃত্তি (৬০)।

Manual2 Ad Code

বিজিবি জানায়, শান্তি রাণী বাংলাদেশের রাজবাড়ীর বহরসাধুখালী গ্রামে থাকেন। তিনি মানবপাচারকারী মুকুল বিশ্বাসের সহায়তায় সোমবার রাতে অবৈধভাবে ভারত যেতে চেয়েছিলেন। এসময় বিজিবি ও পুলিশ তাদের দুজনকে আটক করে।
পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Manual5 Ad Code

শেয়ার করুন