Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

পতাকা বৈঠক করে গরু ফেরত নিল ভারত

admin

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪ | ১১:০৭ পূর্বাহ্ণ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪ | ১১:০৭ পূর্বাহ্ণ

ফলো করুন-
পতাকা বৈঠক করে গরু ফেরত নিল ভারত

Manual4 Ad Code

নিউজ ডেস্ক:
সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকে পড়ে একটি ভারতীয় গরু। দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে সেই গরু ভারতের কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

Manual1 Ad Code

বুধবার (১১ ডিসেম্বর) দুপুর আড়াইটায় হিলি সীমান্তের মেইন পিলার ২৮৫/০৩ এস সংলগ্ন শূন্য রেখায় বিজিবি ও বিএসএফের সদস্যদের মধ্যে পতাকা বৈঠকে মাধ্যমে গরুটিকে এর মালিকের কাছে ফেরত দেওয়া হয়।

Manual3 Ad Code

এর আগে মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় গরুটি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে আসে ।

পতাকা বৈঠকে জয়পুরহাট-২০ বিজিবির পক্ষে নেতৃত্ব দেন হিলি বিজিবি সিপি ক্যাম্পের কমান্ডার শাহাদাৎ হোসেন ও ভারতের বিএসএফের হিলি-১ ক্যাম্পের ইন্সপেক্টর শিবচারণ।

হিলি বিজিবি সিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার শাহাদাৎ হোসেন জানান, মঙ্গলবার সন্ধ্যায় ভারতীয় এক মালিকের গরু সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করে। পরে ভারতের পক্ষ থেকে গরুটি ফেরতে চেয়ে আবেদন করলে পতাকা বৈঠকের মাধ্যমে আজ দুপুরে গরুটি ফেরত দেওয়া হয়েছে। এসময় বিএসএফের সদস্য ও গরুর মালিক উপস্থিত ছিলেন।
তিনি আরো জানান, সীমান্তে সৌহার্দ্য পূর্ণ সম্পর্ক বজায় রাখতে বিজিবি বরাবরই আন্তরিক। এ ধারা অব্যবহৃত থাকবে বলেও জানান তিনি।

Manual2 Ad Code

শেয়ার করুন