Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কোটি টাকার চোরাই মালামাল জব্দ করেছে বিজিবি

admin

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৪ | ০১:২৪ অপরাহ্ণ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৪ | ০১:২৪ অপরাহ্ণ

ফলো করুন-
কোটি টাকার চোরাই মালামাল জব্দ করেছে বিজিবি

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাদের ৪৮ ব্যাটালিয়নের বিভিন্ন বিওপি’র জোয়ানরা রোববার (১৫ ডিসেম্বর) অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।

বিজিবি জানায়, সিলেট এবং সুনামগঞ্জ জেলার তাদের ৪৮ ব্যাটালিয়নের সীমান্তবর্তী বাংলাবাজার, কালাসাদেক, কালাইরাগ, সোনারহাট, বিছনাকান্দি, প্রতাপপুর, সংগ্রাম ও পান্থুমাই বিওপি’র জোয়ানরা ভারত থেকে অবৈধভাবে আসা বিপুল পরিমাণ চিনি, গরুর মাংস, সাতকরা, কম্বল এবং বাংলাদেশ হতে পাচারকালে রসুন ও শিং মাছ এবং চোরাই মালামাল পরিবহনে ব্যবহৃত ট্রাক, পিকআপ এবং মাহিন্দ্রা ট্রাক্টর জব্দ করে।

Manual6 Ad Code

চোরাচালান মালামালের মূল্য ১ কোটি ১ লাখ ৯৪ হাজার ৬০০ শ টাকা।

Manual7 Ad Code

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান (পিএসসি) বলেন- সীমান্ত সুরক্ষা ও চোরাচালান রোধে এমন অভিযান অব্যাহত থাকবে।

Manual6 Ad Code

শেয়ার করুন