Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

থানার ভেতর মিললো ওসির ঝুলন্ত মরদেহ

admin

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫ | ০৬:০৬ অপরাহ্ণ | আপডেট: ০৯ জানুয়ারি ২০২৫ | ০৬:০৬ অপরাহ্ণ

ফলো করুন-
থানার ভেতর মিললো ওসির ঝুলন্ত মরদেহ

Manual6 Ad Code

শরীয়তপুর সংবাদদাতা :
শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার থানার ভিতরের দোতলার শয়ন কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।

Manual2 Ad Code

ওসি আল আমিন জাজিরা থানার দ্বিতীয় তলায় একটি কক্ষে থাকতেন। তিনি ওই কক্ষের ভেতর থেকে দরজা লাগিয়ে জানালার গ্রিলের সঙ্গে গলায় গামছা বেঁধে আত্মহত্যা করেন বলে নিশ্চিত করেন শরীয়তপুর পুলিশ সুপার নজরুল ইসলাম।

Manual7 Ad Code

আল আমিন ২০২৪ সালের ২৪ অক্টোবর জাজিরা থানায় যোগদান করেন। তার গ্রামের বাড়ি বরিশাল জেলার মুলাদী উপজেলায়।

Manual5 Ad Code

শরীয়তপুর পুলিশ হাসপাতালের চিকিৎসক ডা. মনিরুল ইসলাম বলেন, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি যে সে থানার দোতলায় শয়ন কক্ষে আত্মহত্যা করেছেন। লাশটি এখনো যেখানে ঝুলানো ছিল সেখানেই ঝুলানো আছে। ময়নাতদন্তের পরে বাকিটা নিশ্চিত হওয়া যাবে।
শরীয়তপুর জেলার প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল জাজিরা থানায় উপস্থিত আছেন।

শেয়ার করুন