Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটের মাহফিলে ‘তুমি’ সম্বোধনের যে ব্যাখ্যা দিলেন আজহারী

admin

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫ | ০২:০৬ অপরাহ্ণ | আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫ | ০২:০৬ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটের মাহফিলে ‘তুমি’ সম্বোধনের যে ব্যাখ্যা দিলেন আজহারী

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটের এমসি কলেজ মাঠে মাওলানা মিজানুর রহমান আজহারীর মাহফিলে শ্রোতাদের ‘তুমি’ সম্বোধন নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। অবশেষে এর ব্যাখা দিয়েছেন তিনি।

Manual3 Ad Code

সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এর ব্যাখ্যা দেন।

Manual2 Ad Code

আমি মাহফিলগুলোতে সাধারণত শ্রোতাদের ‘আপনি’ বলে সম্বোধন করি। মাঝে মাঝে কিশোর ও তরুণ শ্রোতাদের ‘তুমি’ বলে অ্যাড্রেস করি। কখনো ঢালাওভাবে ‘তুমি’ সম্বোধন করি না।

তিনি আরও লিখেন, ‘একটা সময় ছিল যখন মাহফিলগুলোতে বেশিরভাগ শ্রোতা ছিলেন বয়স্করা। পঞ্চাশ কিংবা ষাটোর্ধ্ব মুরুব্বিরা। আলহামদুলিল্লাহ সময় বদলেছে। এখন মাঠে জেন-জি দেরকে আমরা শ্রোতা হিসেবে পাচ্ছি। তরুণ প্রজন্মের এই ছেলেগুলো আপনি-র চেয়ে তুমি বললেই বেশি উৎফুল্ল হয়। আর তুমি বলে, আমিও সহজেই তাদের সাথে কানেক্ট করতে পারি।’

পোস্টের শেষে আজহারী বলেন, ‘মূলত ওদেরকে বেশি আপন করে নিতেই, স্নেহভরে এই ‘তুমি’ সম্বোধন। আপনি-তুমির মিশেলে চলুক না আমাদের ভাবের এই আদান প্রদান।’

উল্লেখ্য, শনিবার (১১ জানুয়ারি) জনপ্রিয় ইসলামি আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারীর তাফসীর মাহফিল ঘিরে সিলেটের এমসি কলেজ মাঠে জড়ো হয়েছিলেন লক্ষাধিক শ্রোতা। বিপুল সমাগমের কারণে মাহফিল পরিচালনায় বেগ পেতে হয় তাকে।

Manual2 Ad Code

মঞ্চের ঠিক সামনের সারিতে উপস্থিত শ্রোতাদের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। বেশ কয়েকবার পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেও ব্যর্থ হন মাওলানা আজহারী। শেষপর্যন্ত মোনাজাতের মাধ্যমে মাহফিল সংক্ষিপ্ত করেন।

Manual4 Ad Code

শেয়ার করুন