Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু, মৃতের সংখ্যা দাঁড়াল ৭

admin

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫ | ১২:৪১ অপরাহ্ণ | আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৫ | ১২:৪১ অপরাহ্ণ

ফলো করুন-
ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু, মৃতের সংখ্যা দাঁড়াল ৭

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:
টঙ্গীর তুরাগ তীরে চলা ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে ইজতেমায় মৃতের সংখ্যা দাঁড়াল ৭ জনে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ইজতেমার গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

Manual8 Ad Code

জানা যায়, নিহত ওই ব্যক্তির নাম আমীর হোসেন। তার বয়স ৬৫ বছর। বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর এলাকায়। গতকাল সোমবার রাত ১১টার দিকে ৩১ নম্বর খিত্তায় মারা যান তিনি। পরে ভোরে ফজরের নামাজের পর তার জানাযা হয়।

Manual6 Ad Code

এদিকে মঙ্গলবার ফজরের নামাজের পর থেকেই শুরু হয়েছে বয়ান। খিত্তায় খিত্তায় ইবাদত-বন্দেগিতে সময় কাটাচ্ছেন মুসল্লিরা। চলছে দ্বীনের বয়ান ও দাওয়াতী কার্যক্রম নিয়ে আলোচনা। জিকির আসকারে মশগুল বিদেশ থেকে আসা মেহমানরাও। ইজতেমার এ ধাপে অংশ নিয়েছেন সারাদেশের অন্তত ২২ জেলার ধর্মপ্রাণ মানুষ।

Manual2 Ad Code

উল্লেখ্য, বুধবার আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শুরায়ে নেজামের বিশ্ব ইজতেমার দ্বিতীয়পর্ব শেষ হবে। মাঝে ৮ দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি শুরু হবে মাওলানা সাদ কান্ধলভী অনুসারিদের ইজতেমা। তা শেষ হবে ১৬ ফেব্রয়ারি।

শেয়ার করুন