Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

কমলগঞ্জে পূর্ব বিরোধের জেরে যুবক খুন, আটক ৪

admin

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫ | ০২:৩৬ অপরাহ্ণ | আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৫ | ০২:৩৬ অপরাহ্ণ

ফলো করুন-
কমলগঞ্জে পূর্ব বিরোধের জেরে যুবক খুন, আটক ৪

Manual7 Ad Code

কমলগঞ্জ সংবাদদাতা:
মৌলভীবাজারের কমলগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে মধু মিয়া নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। নিহত মধু মিয়া (৩৮) রাজকান্দি বড়খোলা এলাকার দুরুদ মিয়ার ছেলে।

গতকাল সোমবার রাতে আলীনগর ইউনিয়নের কামারছড়া চা বাগানের অফিসের সামনে এ ঘটনা ঘটে।

Manual4 Ad Code

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কামারছড়া অফিসের সামনে মধু মিয়ার সঙ্গে কথা কাটাকাটি হয় একই এলাকার দিলিপ কৈরী ও রিপন কৈরীর। কথা কাটাকাটির এক পর্যায়ে এলোপাতাড়ি ছুরিকাঘাতে মধু মিয়া ঘটনাস্থলে নিহত হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করা হয়েছে।

Manual7 Ad Code

কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) শামীম আকঞ্জী জানান, এ ঘটনায় দিলিপ কৈরী, রিপন কৈরী, রগুনাথ রবিদাস ও সন্তোষ রবিদাসকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

তিনি জানান, নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Manual4 Ad Code

শেয়ার করুন