Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়া আওয়ামী লীগ নেতা ওহাব গ্রেপ্তার

admin

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫ | ১২:৪৯ অপরাহ্ণ | আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৫ | ১২:৪৯ অপরাহ্ণ

ফলো করুন-
পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়া আওয়ামী লীগ নেতা ওহাব গ্রেপ্তার

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়া পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র আব্দুল ওহাবকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওহাবকে এর আগে ছিনিয়ে নেওয়ার জেরে বিভিন্ন সময়ে ১২ জনকে হেফাজতে নিয়েছে পুলিশ।

বুধবার সকালে সুজানগর উপজেলার ভায়না ইউনিয়নের মথুরাপুরে অভিযান চালিয়ে ওহাবকে গ্রেপ্তার করে সুজানগর ও পাবনা পুলিশ। তবে এলাকাবাসীর দাবি, ওহাব নিজ বাড়িতে স্বেচ্ছায় পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।

Manual6 Ad Code

আব্দুল ওহাব গত জুলাই-আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার পলাতক আসামি।

Manual1 Ad Code

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, আব্দুল ওহাব গাজনার বিলে একটি বাড়িতে লুকিয়ে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৭টার দিকে অভিযান চালিয়ে ওহাবসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। এর আগে এই ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছিল।

Manual8 Ad Code

গত শনিবার বিকেলে আব্দুল ওহাবের নিজ এলাকা সুজানগর পৌর এলাকার মথুরাপুর হাইস্কুলের সামনে আব্দুল ওহাবকে গ্রেপ্তার করে পুলিশ। সেসময় সঙ্গে সঙ্গে জয় বাংলা স্লোগান দিয়ে পুলিশের গাড়ি থেকে আব্দুল ওহাবকে ছিনিয়ে নেয় আওয়ামী লীগের নেতাকর্মীসহ কয়েক’শ গ্রামবাসী।

Manual8 Ad Code

এঘটনায় পুলিশের ৮ জন সদস্য আহত হয়েছিলেন। ঘটনার পরদিন ৬৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত দুই থেকে তিনশত জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। পরে অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেফতার করা হয়।

শেয়ার করুন