Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে ভারতীয় কসমেটিকস, শাড়িসহ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

admin

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫ | ০২:৪০ অপরাহ্ণ | আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৫ | ০২:৪০ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে ভারতীয় কসমেটিকস, শাড়িসহ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট সীমান্ত থেকে কোটি টাকার বেশি মূল্যের চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি। আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

Manual3 Ad Code

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৪৮ বিজিবির দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, পান্থুমাই, প্রতাপপুর, সোনারহাট, কালাসাদেক, লবিয়া, ডিবিরহাওর, মিনাটিলা, বিছনাকান্দি, সংগ্রাম, উৎমা, বিওপি অভিযান চালায়।

Manual5 Ad Code

এসময় বিপুল পরিমান ভারতীয় শাড়ী, চিনি, বেটনোভেট ক্রিম, হোয়াইট টোন ক্রিম, বডি স্প্রে, ওয়াইল্ড স্টোন পারফিউম, কমলা, সুপারি, ফুচকা, মহিব, বিড়ি, মদ, বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ, রসুন এবং চোরাচালানী মালামাল পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল আটক করে।

Manual3 Ad Code

আটককৃত মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ২১ লক্ষ ৪৪ হাজার ৭শ ৫০ টাকা।

এ ব্যাপারে অধিনায়ক, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) বলেন, উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ কর হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন