Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে ডেভিল হান্টে আ.লীগ ও অঙ্গ সংগঠনের আরও ৭ নেতা আটক

admin

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫ | ১২:১০ অপরাহ্ণ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৫ | ১২:১০ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে ডেভিল হান্টে আ.লীগ ও অঙ্গ সংগঠনের আরও ৭ নেতা আটক

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরুর দ্বিতীয় দিনে আরও ৭ জনকে আটক করেছে মহানগর পুলিশের কোতোয়ালী, বিমানবন্দর ও দক্ষিণ সুরমা থানা।

Manual5 Ad Code

আটককৃতদের সবাই আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের পদবীধারী নেতা। সোমবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

Manual1 Ad Code

আটকের সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার, অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।

গ্রেফতারকৃতরা হলেন- সিলেট মহানগরীর ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুর রব হাজারী (৬২), ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সাদমান কবির (২৯), ১৪নং ওয়ার্ড ছাত্রলীগের সহসভাপতি মিনহাজ ইসলাম সৌরভ (২৬), ১৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসম্পাদক ফজলুর রহমান রনি (৩৭), ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি হাসেম খান, ৩৫নং ওয়ার্ড ছাত্রলীগের সদস্য ইয়ামিন আহমদ (২৪) ও দক্ষিণ সুরমার কামালবাজার ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি আনোয়ার হোসেন আফরোজ (৬০)।

Manual8 Ad Code

এর আগে গত সোমবার অভিযান চালিয়ে সিলেট মহানগরী থেকে ৫ জনকে আটক করেছিল সিলেট মেট্রোপলিটন পুলিশ।

শেয়ার করুন