Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে হোটেলে মধুচক্র, ১১ নারী-পুরুষ আটক

admin

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫ | ০১:১২ অপরাহ্ণ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৫ | ০১:১২ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে হোটেলে মধুচক্র, ১১ নারী-পুরুষ আটক

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটে আরেকটি মধুচক্রের সন্ধান পেয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ। নগরীর বন্দরবাজারস্থ তালহা আবাসিক হোটেলে মধুচক্র গড়ে তুলে দীর্ঘদিন ধরে অনৈতিক কাজ চলে আসছিল। এমন অভিযোগ পেয়ে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ১১ নারী-পুরুষ আটক করেছে।

Manual3 Ad Code

আটককৃতরা হোটেলে অবস্থান করে অসামাজিক কার্যকলাপ করার অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন (এসএমপি) পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।

আটককৃতদের মধ্যে তিন তরুণী রয়েছেন তারা হলেন আকমিলা আক্তার (১৯), রুনা খাতুন (৩০) ও হাসিনা বেগম (৩০)।

Manual5 Ad Code

বাকি ৮ পুরুষ হচ্ছেন- সিলেটের শাহপরাণ থানার হাতুরা গ্রামের লোকমান হোসেন অপু (২৮), সুনামগঞ্জ জেলার সদর উপজেলার দরিয়াবাজ গ্রামের আলাউদ্দিন (৫০), জগন্নাথপুর থানার জগদীশপুর গ্রামের সাইফুল ইসলাম (৩৪), মৌলভীবাজারের কমলগঞ্জ থানার উমরা কাফন গ্রামের ইয়াছিল আহমদ (২২), একই গ্রামের শাহবাজ মিয়া (২৪), কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার মিন্দপুর গ্রামের উজ্জ্বল মিয়া (২২), নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার বড় পাইকুড়া গ্রামের নাজমুস সাকিব (২০) ও নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার গাউছিয়া মিয়াবাড়ির সুমন মিয়া (৩৩)।

Manual2 Ad Code

শেয়ার করুন