Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বন্ধ হচ্ছে সিলেটের একটি স্থলবন্দর

admin

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫ | ০১:১৭ অপরাহ্ণ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৫ | ০১:১৭ অপরাহ্ণ

ফলো করুন-
বন্ধ হচ্ছে সিলেটের একটি স্থলবন্দর

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:
নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের ৬টি অলাভজনক ও কার্যক্রমহীন স্থলবন্দর প্রাথমিকভাবে বন্ধ ঘোষণা করার সুপারিশ করা হয়েছে। বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের ৮টি স্থলবন্দর কার্যকর বা অকার্যকরের বিষয় যাচাইয়ের লক্ষ্যে নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক গঠিত কমিটি এ সুপারিশ করেছে। এর মধ্যে
সিলেট বিভাগের একটি স্থলবন্দরও রয়েছে।

Manual2 Ad Code

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের নিকট উক্ত কমিটি পর্যবেক্ষণ ও সুপারিশ উপস্থাপন করে।

প্রাথমিকভাবে বন্ধ বা অকার্যকরের জন্য সুপারিশকৃত স্থলবন্দরগুলো হচ্ছে- সিলেট বিভাগের হবিগঞ্জের বাল্লা স্থলবন্দর, নীলফামারীর চিলাহাটি স্থলবন্দর, চুয়াডাঙ্গার দৌলতগঞ্জ স্থলবন্দর, রাঙামাটির তেগামুগ স্থলবন্দর, দিনাজপুরের বিরল স্থলবন্দর ও ময়মনসিংহের কড়ইতলী স্থলবন্দর।

Manual7 Ad Code

সভায় নৌপরিবহন উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন বলেন, বিগত সরকারের আমলে অপ্রয়োজনীয় বিভিন্ন স্থাপনা গড়ে উঠেছে, যা রাষ্ট্রের জন্য কোনো কল্যাণ বয়ে আনেনি। অধিকন্তু রাষ্ট্রের অর্থের অপচয় হয়েছে। একটি উপজেলায় অপেক্ষাকৃত কম দূরত্বে দুটি স্থলবন্দরও নির্মাণ করা হয়েছে।

Manual8 Ad Code

নৌপরিবহন উপদেষ্টা বলেন, দেশের জনগণের উন্নয়নের জন্য যেটি মঙ্গলজনক হবে সেসব স্থলবন্দরগুলো সচল রাখা হবে।

শেয়ার করুন