Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

আ.লীগকে নিষিদ্ধ না করার হীন প্রচেষ্টা হচ্ছে : সিলেটে মুখপাত্র সামান্তা

admin

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫ | ০৭:০২ অপরাহ্ণ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৫ | ০৭:০২ অপরাহ্ণ

ফলো করুন-
আ.লীগকে নিষিদ্ধ না করার হীন প্রচেষ্টা হচ্ছে : সিলেটে মুখপাত্র সামান্তা

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:
জাতীয় নাগরিক কমিটি মুখপাত্র সামান্তা শারমিন বলেছেন, জুলাই আগস্টে গণহত্যার দায়ে আওয়ামী লীগকে মৌখিক ভাবে নিষিদ্ধ করলে হবে না। রাজনৈতিক ও বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধের পক্ষে জাতীয় নাগরিক কমিটি। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তির মুখোমুখি করতে হবে। শুধু তাই নয় গণহত্যার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারাই জড়িত তাদের শাস্তির মুখোমুখি করতে হবে।

Manual7 Ad Code

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে জাতীয় নাগরিক কমিটির সিলেট বিভাগীয় প্রতিনিধি সভায় অংশ নিতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

Manual8 Ad Code

সামান্তা শারমিন বলেন, অনেক দল সংস্কার-নির্বাচন নিয়ে নানা কথা বলছে। সংস্কার-বিচার ও নির্বাচন মুখোমুখি করা ঠিক না। জাতীয় নাগরিক কমিটির প্রধান লক্ষ্য নির্বাচন নয়, গণহত্যার বিচারের হওয়া।

Manual7 Ad Code

জাতিসংঘের প্রতিবেদনে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার সুপারিশ প্রসঙ্গে মুখপাত্র সামান্তা শারমিন বলেন, দেশে একনো ফ্যাসিবাদের দোসররা এখনো সক্রিয়। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার হীন প্রচেষ্টা হচ্ছে।

শেয়ার করুন