Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট বিভাগের আরেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

admin

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ | ০৭:৩৬ অপরাহ্ণ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ | ০৭:৩৬ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেট বিভাগের আরেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট বিভাগের আরেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার হয়েছেন। বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় সিলেট কোতোয়ালী থানায় দায়েরকৃত একটি মামলায় তাকে র‌্যাব গ্রেফতার করেছে।

মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে সুনামগঞ্জ জেলার দোয়ারবাজার থানার নরসিংহপুর এলাকায় অভিযান চালিয়ে মো. নুর উদ্দিন আহম্মদ (৫৫) নামের ওই ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়।

Manual6 Ad Code

মো. নুর উদ্দিন আহম্মদ নরসিংহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দোয়ারাবাজার থানার কালাপশি গ্রামের মো. জমির উদ্দিনের ছেলে।

Manual4 Ad Code

তাঁর বিরুদ্ধে সিলেট কোতোয়ালী থানায় বিস্ফোরক দ্রব্যাদি আইনে মামলা রয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি মো. মশিহুর রহমান সোহেল।

Manual5 Ad Code

শেয়ার করুন