Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে আ.লীগ নেতা মিফতার গ্রেফতার

admin

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫ | ১১:৪১ পূর্বাহ্ণ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৫ | ১১:৪১ পূর্বাহ্ণ

ফলো করুন-
সিলেটে আ.লীগ নেতা মিফতার গ্রেফতার

Manual7 Ad Code

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি:
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নজরুল ইসলাম মিফতারকে (৬২) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ১০টায় ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। নজরুল ইসলাম মিফতার সাবেক ইউপি সদস্য ও উপজেলার শরীফগঞ্জ (ব্রাহ্মণগাঁও) গ্রামের মৃত সিদ্দেক আলীর ছেলে।

Manual1 Ad Code

বিষয়টি নিশ্চিত করে ফেঞ্চুগঞ্জ থানার ওসি মো. মনিরুজ্জামান খান জানান, গোপন খবরে অভিযান চালিয়ে তাকে মাইজগাঁও বাজার থেকে গ্রেফতার করা হয়।

Manual2 Ad Code

তিনি আরও জানান, গ্রেফতারের পর মিফতারকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ফেঞ্চুগঞ্জ থানায় দায়ের হওয়া বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হবে।

শেয়ার করুন