Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

লালবাজার হোটেলে মিলল ব্যবসায়ীর লাশ

admin

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫ | ০৪:৫৮ অপরাহ্ণ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৫ | ০৪:৫৮ অপরাহ্ণ

ফলো করুন-
লালবাজার হোটেলে মিলল ব্যবসায়ীর লাশ

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগরের লালবাজার এলাকার একটি আবাসিক হোটেল থেকে শামসুল আলম (৫০) নামে একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বন্দরবাজারের লালবাজারে অবস্থিত হোটেল বাগদাদের একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার কোতোয়ালী মডেল থানা পুলিশ।

Manual3 Ad Code

মারা যাওয়া শামসুল আলম ঢাকা মিরপুর ১২ এর আব্দুল বারেকের ছেলে।

Manual8 Ad Code

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ ফেব্রুয়ারি ব্যবসায়িক কারণে ঢাকা থেকে সিলেটের এই হোটেলে উঠেন তিনি। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে কক্ষ থেকে কোন সাড়াশব্দ না পেয়ে পুলিশকে খবর দেন হোটেল কর্তৃপক্ষ। খবর পেয়ে কোতোয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) শামসুল হাবিব লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউল হক জানান, ভিতর থেকে দরজার লাগানো অবস্থায় পুলিশ মরদেহ উদ্ধার করে। তবে তার মৃতদেহের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের সদস্যদের করে খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে।

Manual4 Ad Code

শেয়ার করুন