Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে স্বেচ্ছাসেবক ও ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৪

admin

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫ | ১১:১৩ পূর্বাহ্ণ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৫ | ১১:১৩ পূর্বাহ্ণ

ফলো করুন-
সিলেটে স্বেচ্ছাসেবক ও ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৪

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটে চলমান ‘অপারেশন ডেভিল হান্টে’ স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ নেতাসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ফেসবুক পেইজে ছবিসহ এ তথ্য জানানো হয়েছে।

Manual4 Ad Code

গ্রেফতারকৃতরা হলেন- মহানগরীর শাহপরাণ থানার সৈদানীবাগ এলাকার পিয়ারা মিয়ার ছেলে ও ২৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক রিফাত ওরফে ককটেল রিফাত (৩০), মোগলাবাজার থানার শেখপাড়া সবদলপুরের গুলজার আহম্মদের ছেলে, ছাত্রলীগ নেতা ইয়াহিয়া আহমদ (৩৪), নগরের কাজিটুলার আবদুর রহমানের ছেলে আবদুল করিম (৩২) এবং মোল্লাপাড়ার শহীদ বেপারির ছেলে মো. সুমন মিয়া (৩৩)।

Manual7 Ad Code

শেয়ার করুন