Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারে পুলিশের কাছ থেকে আ.লীগ সভাপতিকে ছিনতাই

admin

প্রকাশ: ১১ মার্চ ২০২৫ | ১২:০৪ অপরাহ্ণ | আপডেট: ১১ মার্চ ২০২৫ | ১২:০৪ অপরাহ্ণ

ফলো করুন-
মৌলভীবাজারে পুলিশের কাছ থেকে আ.লীগ সভাপতিকে ছিনতাই

Manual7 Ad Code

মৌলভীবাজার সংবাদদাতা:
মৌলভীবাজারের খলিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহমদ উদ্দিনকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়েছেন দলটির স্থানীয় নেতাকর্মীরা। সোমবার (১০ মার্চ) সকালে এ ঘটনায় জড়িত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

Manual5 Ad Code

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাত ৭টায় খলিলপুর ইউনিয়নের কাটারাই বাজারে অভিযান চালিয়ে আহমদ উদ্দিনকে আটক করে পুলিশ। এসময় তাকে পুলিশ সদস্যরা মোটরসাইকেলে তুলতে চান। তখন স্থানীয় আওয়ামী লীগ নেতারা তাকে ছিনিয়ে নিয়ে যান। সে সময় অভিযানে নেতৃত্ব দেন শেরপুর পুলিশ ফাঁড়ির এসআই সিপু দাস।

Manual1 Ad Code

এই ঘটনায় সোমবার সকালে কাটারাই গ্রামে অভিযান চালিয়ে আহমদ উদ্দিনকে ছিনতাই করে নেওয়ার অভিযোগে চারজনকে আটক করে মৌলভীবাজার মডেল থানা পুলিশ। আটকরা হলেন সুমন, পলাশ, শাহাব আলী ও ছায়েদ।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব বলেন, আটকদের পুলিশ গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে। ছিনিয়ে নেওয়া আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

Manual5 Ad Code

শেয়ার করুন