Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে বিএনপির বহিস্কৃত দুই নেতাসহ ৩১ জনের বিরুদ্ধে মামলা

admin

প্রকাশ: ২৬ মার্চ ২০২৫ | ০১:৪০ অপরাহ্ণ | আপডেট: ২৬ মার্চ ২০২৫ | ০১:৪০ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে বিএনপির বহিস্কৃত দুই নেতাসহ ৩১ জনের বিরুদ্ধে মামলা

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
জাফলংয়ের নদনদী ও প্রকৃতির ক্ষতিসাধন করে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের দায়ে বিএনপির বহিস্কৃত দুই নেতাসহ ৩১জনের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর সিলেট। মঙ্গলবার গোয়াইনঘাট থানায় মামলা দায়ের করেন পরিবেশ অধিদপ্তর সিলেট’র সহকারি পরিচালক মো. বদরুল হক।

Manual3 Ad Code

মামলার এজাহারে বলা হয়, ২০১৫ সালের ২৮ জানুয়ারি সংকটাপন্ন এলাকার সীমানা জাফলংয়ের ডাউকি ও পিয়াইন নদীর মধ্যবর্তী খাসিয়া পুঞ্জিসহ ১৪.৯৩ বর্গমিটারে পরিবেশ বিধ্বংসী এক্সকেভেটর নামীয় যন্ত্রদানব চালিয়ে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন করায় সিলেট জেলা বিএপির বহিস্কৃত সহসভাপতি ও সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য, গোয়াইনঘাট উপজেলার চৈলাখেল গ্রামের মঙ্গল মিয়ার ছেলে মো. রফিকুল ইসলাম শাহপরান, ও জেলা বিএনপির বহিস্কৃত কোষাধ্যক্ষ, সাবেক উপজলো পরিষদ’র চেয়ারম্যান, জাফলং বাজার এলাকার মৃত হেলাল উদ্দিনের ছেলে মো. শাহ আলম স্বপনসহ একত্রিশ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ৫ লঙ্ঘনের দায়ে এই মামলাটি করা হয়।

Manual6 Ad Code

মামলার অন্যান্য আসামীরা হলেন-ইয়াছিন মিয়া, শফিউল আলম সেলিম, মজির উদ্দিন, সাইদুর রহমান তামিম, ছবেদ মিয়া, সালমান আহমদ সুরমান, মাসুক মিয়া, আমজাদ বক্স, নুরুল হক, আবুল কাশেম, মো: হাশেম, মো: জামাল, সাইফুল ইসলাম মান্না, মুন্না মিয়া, মখই মিয়া, সাইমন, শুয়েব আহমদ, দুলাল মিয়া, কেনুু মিয়া, মো: রায়হান, সুহেল মিয়া, রুহেল মিয়া, আতাউর রহমান, কুটিন মিয়া, মোঃ ইউসুফ, ফয়জুল ইসলাম, মিজানুর রহমান হেলোয়ার, সাজ্জাদ নুর, মোঃ রাশেদ মিয়া।

শেয়ার করুন