Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে ভাঙচুর ও লুট পাটের ঘটনায় আটক ৩

admin

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫ | ০১:১৯ অপরাহ্ণ | আপডেট: ০৮ এপ্রিল ২০২৫ | ০১:১৯ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে ভাঙচুর ও লুট পাটের ঘটনায় আটক ৩

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট নগরীর বিভিন্ন স্থানে সাড়াশি অভিযান পরিচালনা করে ৩ লুটপাটকারীকে আটক করেছে কোতোয়ালি মডেল থানাপুলিশ। সোমবার (৭ আগস্ট) রাতে সিলেট নগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, সুনামগঞ্জের দিরাই থানার রাজা মিয়ার ছেলে মো. রাজন, সুনামগঞ্জ সদর থানার হাছানগর গ্রামের আরব আলীর ছেলে ইমন (১৯), নগরীর কোতোয়ালী থানার কাজিটুলা এলাকার দ্বীন ইসলামের ছেলে মোঃ রাকিব(১৯)।

Manual4 Ad Code

জানা যায়, ফিলিস্তিনের নির্মম হত্যার প্রতিবাদে সিলেটে তৌহিদী জনতার আন্দোলনের ভিড়ে একদল দুর্বৃত্ত নগরীর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালায়। এসময় তারা ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল লুটপাট করে নিয়ে যায়। পরে ব্যবসায়ীদের সহযোগিতায় প্রশাসনের সাড়াশি অভিযানে নামে নগরীর পুলিশ। সাড়াশি অভিযানের সময় তাদের আটক করা হয়।

Manual8 Ad Code

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, ফিলিস্তিনের নির্মম হত্যার প্রতিবাদে সোমবারে সিলেটে তৌহিদী জনতার আন্দোলনের ভিড়ে একদল দুর্বৃত্ত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালায়। তাৎক্ষণিক পুলিশ উৎসুক জনতার ভিড়ে কাউকে আটক করে নি। তবে পরবর্তীতে সোস্যাল মিডিয়া ও গণমাধ্যমের বিভিন্ন ভিডিও ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের আটক করা হয়েছে। অন্যদের আটক করতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

Manual4 Ad Code

শেয়ার করুন