Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটের বিয়ানীবাজারসহ ৪ ঘন্টায় সড়কে ঝড়লো ২ যুবকের প্রাণ

admin

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫ | ০২:০৬ অপরাহ্ণ | আপডেট: ১২ এপ্রিল ২০২৫ | ০২:০৬ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটের বিয়ানীবাজারসহ ৪ ঘন্টায় সড়কে ঝড়লো ২ যুবকের প্রাণ

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট বিভাগে ৪ ঘন্টায় মোটরসাইকেল দুর্ঘটনায় ২ যুবকের মৃত্যু হয়েছে। ফেঞ্চুগঞ্জ ও মৌলভীবাজারের কুলাউড়ায় এই দুই দুর্ঘটনা ঘটে।

এরমধ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জে সড়ক দুর্ঘটনায় লাকি ইমাম (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মোটরসাইকেলের পেছন থেকে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে মারা যান তিনি। নিহত লাকি ইমাম উপজেলার নূরপুর এলাকার ছইফ আলীর ছেলে। শুক্রবার (১১ এপ্রিল) রাত ১১টার দিকে নূরপুর ফেরিঘাট এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, মোটরসাইকেলযোগে লাকি ও তার বন্ধু পেরিস ওই এলাকার একটি সো মিলের সামনে আসলে পাশের রাস্তা থেকে একটি গাড়ি বের হয়। এসময় তাদের সামনে থাকা একটি সিএনজি অটোরিকশা ওই গাড়িকে দেখে ব্রেক ধরলেও মোটরসাইকেলটির চালক পেরিস নিয়ন্ত্রন করতে পারেননি। এতে সিএনজি অটোরিকশার পেছনে সজোরে ধাক্কা খায় তাদের মোটরসাইকেলের। তখন পেছনে থাকা লাকি পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লাকিকে মৃত ঘোষণা করেন।

Manual3 Ad Code

এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান খান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় লাকির বন্ধু পেরিস আঘাত পেয়েছেন, তার চিকিৎসা চলছে।

Manual7 Ad Code

এদিকে, মৌলভীবাজারের কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় আরো এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার সাড়ে ৭টার দিকে কুলাউড়ার ব্রাহ্মণবাজার এলাকায় কুলাউড়া-মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত আবির আহমেদ সিলেটের বিয়ানীবাজার পৌর শহরের শ্রীধরা গ্রামের বাসিন্দা।

Manual6 Ad Code

জানা যায়, ব্রাহ্মণবাজার এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আবিরসহ দুই বাইকের আরোহি গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবিরকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার। তিনি জানান, এ ঘটনায় অপর মোটরসাইকেল আরোহী চিকিৎসাধীন। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

Manual5 Ad Code

শেয়ার করুন