Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কুলাউড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল মুয়াজ্জিনের

admin

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫ | ০৬:৩৭ অপরাহ্ণ | আপডেট: ১৩ এপ্রিল ২০২৫ | ০৬:৩৭ অপরাহ্ণ

ফলো করুন-
কুলাউড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল মুয়াজ্জিনের

Manual6 Ad Code

কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক আবুল কালাম আজাদ (২৬) নামের এক মুয়াজ্জিন নিহত হয়েছেন। রবিবার (১৩ এপ্রিল) সকালে কুলাউড়া ফায়ার স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

Manual6 Ad Code

নিহত আজাদ পৌরসভাস্থ জয়পাশা গ্রামের আব্দুল কাদিরের ছেলে। তিনি উপজেলার ব্রাহ্মণবাজারের বায়তুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিনের দায়িত্বে ছিলেন।

Manual6 Ad Code

বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার। তিনি প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, বেলা ১১টার দিকে বালুভর্তি একটি ট্রাক শহরের দক্ষিণবাজারের দিকে যাচ্ছিলো। এ সময় ফায়ার স্টেশনের সামনে ট্রাকটিকে ওভারটেক করতে গিয়ে উলটোদিক থেকে আসা অন্য একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হন আজাদ। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Manual4 Ad Code

ওসি আরও জানান, ঘাতক ট্রাক ও চালক পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

শেয়ার করুন