Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ওসমানীনগরে সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

admin

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫ | ০৭:৩৫ অপরাহ্ণ | আপডেট: ১৫ এপ্রিল ২০২৫ | ০৭:৩৫ অপরাহ্ণ

ফলো করুন-
ওসমানীনগরে সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

Manual1 Ad Code

ওসমানীনগর প্রতিনিধি :
সিলেটের ওসমানীনগরে সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীকে (১৩) ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার ৪দিন পর অভিযুক্ত ধর্ষকে গ্রেফতার করেছে ওসমানীনগর থানা পুলিশ।

সোমবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার সাদিপুর ইউনিয়নের রহমতপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত রহমতপুর গ্রামের এমলাক আহমদের পুত্র জীবন আহমদ (১৮)।

Manual7 Ad Code

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১১ এপ্রিল গভীর রাতে রহমতপুর গ্রামের জীবন আহমদ ভিকটিমের পরিবারের সদস্যদের অনুপস্তিতে বসত ঘরে প্রবেশ করে জোড়পূর্বক ওই শিক্ষার্থীকে ধর্ষণ করে পালিয়ে যায়। ধর্ষণের শিকার ওই কিশোরী তার ফুফুকে বিস্তারিত জানালে চিকিৎসার জন্য তাকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে নেয়া হয়। পরে কিশোরীর পরিবার ওসমানীনগর থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান পরিচালনা করে ধর্ষণের অভিযোগে জীবন আহমদকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

Manual4 Ad Code

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোনায়েম মিয়া বলেন, গ্রেফতারকৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে। তদন্তক্রমে পরবর্তী আইনগত ব্যবস্তা গ্রহন করা হচ্ছে।

Manual1 Ad Code

শেয়ার করুন